ঢাকা    শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩
365 D News
সর্বশেষ
বিশ্বম্ভরপুরে মাদক আতঙ্কের নেপথ্যে দেলোয়ার ভূঁইয়া

বিশ্বম্ভরপুরে মাদক আতঙ্কের নেপথ্যে দেলোয়ার ভূঁইয়া

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় মাদক, চাঁদাবাজি ও কিশোর গ্যাং-সংক্রান্ত অভিযোগকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ বাড়ছে। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে দেলোয়ার ভূঁইয়া (৪৭), পিতা-সুলেমান মিয়ার বিরুদ্ধে।স্থানীয় কয়েকজন বাসিন্দার দাবি, দেলোয়ার ভূঁইয়ার বিরুদ্ধে মাদক সেবন, মাদক কারবারিদের সঙ্গে যোগাযোগ এবং তরুণদের মাদক গ্রহণে উৎসাহিত করার অভিযোগ রয়েছে। তাঁদের অভিযোগ, এলাকায় মাদকের বিস্তার ও উঠতি বয়সী তরুণদের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার পেছনে কিছু প্রভাবশালী ব্যক্তির ভূমিকা রয়েছে।এলাকাবাসীর ভাষ্য, মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে স্থানীয়দের মধ্যে এক ধরনের আতঙ্ক তৈরি হয়েছে। অনেকেই প্রকাশ্যে অভিযোগ করতে ভয় পাচ্ছেন বলে দাবি করেছেন তারা। অভিযোগকারীদের আশঙ্কা, প্রতিবাদ করলে প্রতিশোধমূলক পরিস্থিতির মুখে পড়তে হতে পারে।স্থানীয়দের কয়েকজন আরও অভিযোগ করেন, বিএনপির স্থানীয় নেতা এস এম মাহবুব মল্লিকের নাম বা প্রভাবের কথা উল্লেখ করে দেলোয়ার ভূঁইয়া এলাকায় চলাফেরা করেন বলে আলোচনা রয়েছে। তবে এ অভিযোগের বিষয়ে এস এম মাহবুব মল্লিকের বক্তব্য পাওয়া যায়নি।অভিযোগের বিষয়ে জানতে চাইলে সংশ্লিষ্ট থানার এক কর্মকর্তা বলেন, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ ও তথ্য-প্রমাণ পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে তদন্ত করা হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।স্থানীয় বাসিন্দাদের দাবি, রাজনৈতিক পরিচয় বা সামাজিক প্রভাব বিবেচনা না করে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে সীমান্তবর্তী এলাকায় মাদক নিয়ন্ত্রণে পুলিশের টহল ও নজরদারি বাড়ানোর আহ্বান জানিয়েছেন তারা।প্রতিবেদন প্রকাশের আগে দেলোয়ার ভূঁইয়া ও এস এম মাহবুব মল্লিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের বক্তব্য পাওয়া সম্ভব হয়নি। তাঁদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী প্রতিবেদনে প্রকাশ করা হবে।  
৬ আগস্ট ২০২৬, ০৬:৩৪ পিএম

ভাইয়া ব্রডকাস্টের এজিএম হলেন রাকিবুল ইসলাম

ভাইয়া ব্রডকাস্টের এজিএম হলেন রাকিবুল ইসলাম

সিন্ডিকেটের বিরুদ্ধে আমাদের জিহাদ: কর্মসংস্থান মন্ত্রী

সিন্ডিকেটের বিরুদ্ধে আমাদের জিহাদ: কর্মসংস্থান মন্ত্রী

সাবেক আইসিটি প্রতিমন্ত্রী পলকের স্ত্রীর আয়কর নথি জব্দ

সাবেক আইসিটি প্রতিমন্ত্রী পলকের স্ত্রীর আয়কর নথি জব্দ

বাংলাদেশ ব্যাংক রিজার্ভ চুরি

বাংলাদেশ ব্যাংক রিজার্ভ চুরি

জুনের প্রথম সপ্তাহে দেশে ফিরতে পারেন মির্জা আব্বাস

জুনের প্রথম সপ্তাহে দেশে ফিরতে পারেন মির্জা আব্বাস

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল ক্লাসরুমের উদ্বোধন

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল ক্লাসরুমের উদ্বোধন

রাজশাহীর অর্থনীতি মূলত আমকেন্দ্রিক। প্রতি বছর মে থেকে আগস্ট মাস পর্যন্ত আমকে কেন্দ্র করে পুরো জেলায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

রাজশাহীর অর্থনীতি মূলত আমকেন্দ্রিক। প্রতি বছর মে থেকে আগস্ট মাস পর্যন্ত আমকে কেন্দ্র করে পুরো জেলায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

এশিয়াজুড়ে সার্কুলার ইকোনমি এগিয়ে নেওয়ার লক্ষ্যে যাত্রা শুরু করল ‘সাচিন’ 

এশিয়াজুড়ে সার্কুলার ইকোনমি এগিয়ে নেওয়ার লক্ষ্যে যাত্রা শুরু করল ‘সাচিন’ 

‘সুইজারল্যান্ড প্রবাসী’ ফেসবুক পেজের স্যাটায়ার পোস্ট নিয়ে গবেষণাপত্র প্রকাশ!

‘সুইজারল্যান্ড প্রবাসী’ ফেসবুক পেজের স্যাটায়ার পোস্ট নিয়ে গবেষণাপত্র প্রকাশ!

ঈদে ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা রাখার নির্দেশনা

ঈদে ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা রাখার নির্দেশনা

বিশ্বম্ভরপুরে মাদক আতঙ্কের নেপথ্যে দেলোয়ার ভূঁইয়া

বিশ্বম্ভরপুরে মাদক আতঙ্কের নেপথ্যে দেলোয়ার ভূঁইয়া

জুলাই অভ্যুত্থানের দুই বছরেই ক্যাম্পাসে সংঘাত, মুখোমুখি ছাত্রদল-শিবির

জুলাই অভ্যুত্থানের দুই বছরেই ক্যাম্পাসে সংঘাত, মুখোমুখি ছাত্রদল-শিবির

গণপূর্তের প্রকৌশলী বদরুল আলম খানকে ঘিরে অভিযোগের স্তূপ

গণপূর্তের প্রকৌশলী বদরুল আলম খানকে ঘিরে অভিযোগের স্তূপ

শেরেবাংলা নগরের সরকারি হাসপাতালগুলোতে সেবার চাপ, ব্যবস্থাপনায় নানা সংকটে রোগীরা

শেরেবাংলা নগরের সরকারি হাসপাতালগুলোতে সেবার চাপ, ব্যবস্থাপনায় নানা সংকটে রোগীরা

কুয়াকাটা উপকূলে জেলের জালে ধরা পড়ল বিরল ‘সার্জেন্ট মেজর’ মাছ

কুয়াকাটা উপকূলে জেলের জালে ধরা পড়ল বিরল ‘সার্জেন্ট মেজর’ মাছ

এলপিজির দাম বৃদ্ধি প্রত্যাহারের আহ্বান জামায়াতের

এলপিজির দাম বৃদ্ধি প্রত্যাহারের আহ্বান জামায়াতের

নিয়ন্ত্রিত পরীক্ষা থেকে বেরিয়ে এআই এজেন্টের সাইবার হামলা, জানাল ওপেনএআই

নিয়ন্ত্রিত পরীক্ষা থেকে বেরিয়ে এআই এজেন্টের সাইবার হামলা, জানাল ওপেনএআই

আর্জেন্টিনার কয়েকজন ফুটবলারের বিরুদ্ধে ফিফার শৃঙ্খলাজনিত তদন্ত শুরু

আর্জেন্টিনার কয়েকজন ফুটবলারের বিরুদ্ধে ফিফার শৃঙ্খলাজনিত তদন্ত শুরু

‘গুলশানের চামেলী’ দিয়ে বাংলাদেশের সিনেমায় মধুমিতা, মহরতে জমকালো আয়োজন

‘গুলশানের চামেলী’ দিয়ে বাংলাদেশের সিনেমায় মধুমিতা, মহরতে জমকালো আয়োজন

ক্যানসার ছড়ানো ঠেকাতে ভায়াগ্রার সম্ভাবনা, নতুন গবেষণায় আশার ইঙ্গিত

ক্যানসার ছড়ানো ঠেকাতে ভায়াগ্রার সম্ভাবনা, নতুন গবেষণায় আশার ইঙ্গিত

সাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেপ্তারের দাবি এনসিপি নেতা আসিফ মাহমুদের

রাষ্ট্রপতি পদ থেকে মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর তাঁকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।শুক্রবার বিকেল ৫টা ৪০ মিনিটে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে আসিফ মাহমুদ লিখেছেন, অবিলম্বে ফ্যাসিবাদের দোসর মো. সাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে।এর আগে শুক্রবার বিকেলে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। তাঁর পদত্যাগের পর রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ায় সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।শুক্রবার বিকেলে জাতীয় সংসদের শপথকক্ষে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে স্পিকার নিজেই এ তথ্য জানান। তিনি বলেন, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং তা গ্রহণ করা হয়েছে। সংবিধান অনুযায়ী তিনি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন।হাফিজ উদ্দিন আহমদ আরও বলেন, স্পিকার হিসেবে শপথ নেওয়ার দিনই তিনি প্রয়োজন হলে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালনের জন্য শপথ নিয়েছিলেন।সংবাদ সম্মেলনে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল, চিফ হুইপ নুরুল ইসলাম মনি, অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস তালুকদারসহ সংসদ সচিবালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

সাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেপ্তারের দাবি এনসিপি নেতা আসিফ মাহমুদের
১৭ মে ২০২৬, ০৪:৩০ পিএম
অটোরিকশা ও মোটরসাইকেলে কর আরোপের পরিকল্পনা করছে সরকার। এই সিদ্ধান্ত যৌক্তিক বলে মনে করেন?

অটোরিকশা ও মোটরসাইকেলে কর আরোপের পরিকল্পনা করছে সরকার। এই সিদ্ধান্ত যৌক্তিক বলে মনে করেন?

  হ্যাঁ
  না
  মন্তব্য নেই
মোট ভোটদাতাঃ জন